রাজনীতি

শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপত্তিকর বক্তব্য দিচ্ছেন— এ অভিযোগ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার নয়াপল্টনে দলের কেন্ত্রীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার এ ধরনের বক্তব্য বন্ধ করারও এ সময় আহ্বান জানান বিএনপির এ মহাসচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন উল্লেখ করে দ্রুত পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, সু্ষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখা যাচ্ছে না।

রাষ্ট্রপতিও সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন বলেও জানান মির্জা ফখরুল।

রাষ্ট্রপতিও দলীয় কার্যক্রম ব্যস্ত আছেন— এ কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনে তার সঠিক ভুমিকা পালন না করা দুঃখজনক।

পরে সভায় ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ