রাজনীতি

ডিএনসিসির উপ-নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের-ডিএনসিসি উপ-নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট আগামী শনিবার জানুয়ারি তাদের একক প্রার্থীর নাম ঘোষণা করবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক কমিশনার ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল মজিদের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কমপক্ষে সাতদিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনের ওপরই নির্ভর করবে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারবে কিনা।

বিশ দলীয় জোট এ নির্বাচনে একক প্রার্থী দেবে বলেও জানিয়েছেন তিনি।

এতে অংশ নেন দলের মহাসচিব, শীর্ষনেতাসহ সর্বস্তরের নেতা-কর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে উত্তর সিটি নির্বাচনের কমপক্ষে সাতদিন আগে থেকে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি।

এর আগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সরকার গুম-খুনের রাজনীতি করে বিএনপি নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ