রাজনীতি

আগামি নির্বাচনে বিজয়ই চ্যালেঞ্জ: আ’লীগ

আ’লীগ
আ’লীগ

সরকারের পঞ্চম বছরে পা দিয়ে আগামি নির্বাচনে বিজয়কেই চ্যালেঞ্জ— জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এতে করে আগামী নির্বাচনে জনরায় নৌকার পক্ষেই আসবে।

এ লক্ষ্যে নির্বাচনী মাঠ গোছাতে বছরের শুরু থেকেই তৎপর ক্ষমতাসীন দল।

তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে দায়িত্বপ্রাপ্ত যুগ্মসাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকদের আরো সক্রিয় হতে বলা হয়েছে। আর উপজেলা-জেলা পর্যায়ে নির্বাচনী প্রচারণার জন্য কেন্দ্র থেকে টিম পাঠানো হচ্ছে।

এদিকে, সরকারের শেষ বছরে পা রেখে বছরের শুরু থেকেই আগামি নির্বাচনের জন্য মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ।

১৫টি টিমে ভাগ হয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে সারাদেশ সফর করবেন কেন্দ্রীয় নেতারা। একদিকে সংগঠনের তৃণমূল গোছানো আরেক দিকে সরকারের উন্নয়ন কাজের প্রচার— এ দুটি বিষয়কে সামনে রেখেই হবে এ সফর।

তৃণমূলে দলের অভ্যন্তরীন দ্বন্দ্ব-কোন্দল নিরসন আর যেখানে সম্মেলন হয়নি সেখানে সম্মেলন করতে দায়িত্বপ্রাপ্ত যুগ্মসাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকদের আরো সক্রিয় হতে বলা হয়েছে।

নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেভাবে উন্নয়ন হয়েছে তা অতীতে কোনো সরকারের আমলে হয়নি।

আগামিতে জনরায় আওয়ামী লীগের পক্ষেই যাবে—এ প্রত্যাশায় তারা আরো বলেন, বছরের শুরুর দিকে কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন আর শেষের দিকে জাতীয় নির্বাচন। তাই এ বছর আওয়ামী লীগ সকল সাংগঠনিক কর্মকাণ্ড হবে নির্বাচনকেন্দ্রিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ