উন্নয়নের নামে ক্ষমতাসীন দলের নেতারা দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন— বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, এক-এগারোর সুবিধাভোগী আওয়ামী লীগ রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করতে চায়।
গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো ছাড় দেবে না জানিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের হুশিয়ারিও দেন বিএনপির এ নেতা।
আগামি নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান আব্দুল্লাহ আল নোমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: