রাজনীতি

নির্বাচন নিয়ে সংলাপের প্রয়োজন নেই: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে প্রধানমন্ত্রীর ভাষণেই বলে দিয়েছেন তাই এ বিষয়ে কোনো সংলাপের প্রয়োজন নেই— জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভাষণটিকে ইতিবাচক—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষের কাছে ভাষণটি গ্রহণযোগ্যতা পাওয়ায় বিএনপি হতাশ হয়ে বিভ্রান্তির কথা বলছে।

কারো দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভর না করে নিজেদের সামর্থ্য অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

রাজনৈতিক দল হিসেবে সংলাপের রাস্তা কখনোই বন্ধ হবে না উল্লেখ করে বিএনপিকে, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন তিনি।

উল্লেখ্য, সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে শুক্রবার ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনকালীন সরকার হিসেবে বর্তমান সরকারই নির্বাচন কমিশনকে সহায়তা করবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ হয়েছে। নির্বাচনকালীন সরকার ইস্যুতে তার বক্তব্য রাজনীতিতে আরেক দফা সংকট সৃষ্টি করলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ