রাজনীতি

নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার বিকল্প নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী নির্বাচন নিয়ে একটি অর্থবহ সমাধানে আসতে হলে সব দলের সঙ্গে আলাপ-আলোচনার কোনো বিকল্প নেই— জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারের চার বছরে প্রধানমন্ত্রীর ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন ইস্যুতে তার বক্তব্য চলমান সংকটকে আরো ঘনীভুত করেছে। উন্নয়নের যে দিক প্রধানমন্ত্রী তুলে ধরেছেন তা চোখ ধাঁধানো প্রচারণা ছাড়া আর কিছুই নয়।

কোনো ধরনের আগুন সন্ত্রাস সরকার মেনে নেবে না বলে প্রধানমন্ত্রীর হুশিয়ারির জবাবে তিনি বলেন, বিএনপি নয় আওয়ামী লীগই গুম -খুনের রাজনীতি করছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে—উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি যা বলেছেন তা খুবই অস্পষ্ট এবং বিভ্রান্তিকর।

নির্বাচন নিয়ে চলমান সংকট সমাধানে সকল দলের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে ক্ষমতাসীনদলের নেতারা লুটপাটে ব্যস্ত সেখানে উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চোখ ধাঁধাঁনো ছাড়া আর কিছুই নয়।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের দোহাই দিয়ে প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ