রাজনীতি

বৈঠকের পর বিএনপি প্রার্থী চূড়ান্ত হবে

তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী কে হবেন, সেই সিদ্ধান্ত সোমবার রাতে চূড়ান্ত করবে বিএনপি।

সোমবার দুপুরে রাজধানী তে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, রাতে গুলশানের কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ড মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক ৫ জনের সাক্ষাৎকার পর প্রার্থী চূড়ান্ত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মনোনয়ন বোর্ডের এ বৈঠক হবে আর এ বোর্ড দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বলে জানান তিনি।

পদাধিকারবলে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকও বৈঠকে থাকবেন বলে জানান রিজভী।

গত বারের প্রার্থী তাবিথ আউয়াল এবারও দলের মনোনয়ন ফরম জমা দিয়েছেন; তিনি মনোনয়ন পাওয়ার আশাও প্রকাশ করছেন।

এছাড়াও প্রার্থী হতে আগ্রহী বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন।

ঢাকা উত্তরের সভাপতি এম এ কাইয়ুমের পক্ষেও মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলার পলাতক আসামি কাইয়ুম বিদেশে আছেন। তার পক্ষে মনোনয়ন ফরম জমা দেন উত্তরের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এম শামসুল হক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ