রাজনীতি

উপনির্বাচন স্থগিত, সরকারের কোনো যোগসাজোশ নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচন তিন মাসের জন্য হাইকোর্টের স্থগিতাদেশের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ আদেশ মেনে না নিলে আদালত অবমাননা হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন মোট ৩৬টি কাউন্সিলর ও ১২টি সংরক্ষিত কাউন্সিলর পদে দলের সমর্থিত প্রার্থী ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তবে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া সেসব নাম ঘোষণা করেননি ওবায়দুল কাদের।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আদালতের বিষয়— এখানে সরকারের কোনো যোগসাজোশ নেই।

আওয়ামী লীগ এমন নোংরা রাজনীতি করে না—এ কথা জানিয়ে তিনি আরো জানান, আবারো নারায়ণগঞ্জে শামীম-আইভি দ্বন্দ্ব প্রকাশ্য হওয়ায় তা নিরসনে এ দুই নেতাকে ঢাকায় ডাকা হবে।

আর সেখানে যারা জনসম্মুখে অস্ত্র ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে— দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ