নারায়ণগঞ্জের সহিসংতার জন্য সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দলের পক্ষ থেকে ডাকা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কে অপরাধী সেটা জানার জন্য দুজনের সঙ্গেই কথা বলতে হবে। চাষাঢ়ায় যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। দলের অভ্যন্তরীণ কোন্দল এভাবে প্রকাশ্যে আসাটা ঠিক হয়নি।
শামীম-আইভির দ্বন্দ্বের শেষ কোথায়— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয়ভাবে তাদেরকে ডেকে নিজেরা বসে এর মীমাংসা করা হবে। আর যারা জনসমক্ষে অস্ত্র নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: