রাজনীতি

সরকার-ইসির যোগসাজশেই স্থগিত ডিএনসিসি উপ-নির্বাচন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) যোগসাজশেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন করা হয়েছে— বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটির উপনির্বাচন স্থগিতের পিছনে সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশ আছে—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনে ক্ষমতসীনদের পরাজয় নিশ্চিৎ জেনেই তারা এ পথ বেছে নিয়েছে।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শের-ই বাংলা নগরে জিয়ার কবরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

এদিকে, প্রেসক্লাবে এক অনুষ্ঠানে উত্তরের সিটি নির্বাচনে ক্ষমতাসীনরা জয়ী হতে পারবে না বলেই তারা হাইকোর্টের স্থগিতাদেশে আপিল করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ।

উত্তর সিটির উপনির্বাচন স্থগিত সরকারের ইন্দন রয়েছে— অভিযোগ করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, এখন পর্যন্ত এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়নি।

পরে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রমিকদল এক র্যা লি বের করে। র্যা লিটি কাকরাইল মালিবাগ মোড় হয়ে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ