আমার যা ছিলো শেষ হয়ে গেছে— পথের ভিখারি আমি এখন মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি সরকারে প্রতিষ্ঠিত হয়েছে অভিমত ব্যক্ত করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে— জাতীয় পার্টির যে ৯ বছরে গুম-খুতন হয়নি, মানুষ ওই সময়ে ফিরে যেতে চায়।’
এরশাদ বলেন, ১৫ তারিখের বাজেট পাঁচ কোটি টাকা—এ বাজেট সংগ্রহ করতে হবে, দেখাতে হবে জনগণ আমাদের প্রতিম আকৃষ্ট।
আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভার আয়োজন করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: