বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহার না করা হলে নির্বাচন হতে দেয়া হবে না—বলে হুশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে মহিলা দলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করা হচ্ছে— নেতাকর্মীদের জেলে নেয়া হচ্ছে। বিরোধী শক্তিকে জেলে রেখে কোনো নির্বাচন করতে দেয়া হবে না।
সব দলের সমান সুযোগ দিয়ে নিরপেক্ষ সরকারেরর অধীনে অতি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো নির্বাচন করতে দেয়া হবে না।