প্রতিহত করার হুঁশিয়ারি না দিয়ে বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, শুধু বিএনপির নেতারা নয়— আওয়ামী লীগের নেতারাও কারাগারে আছেন। আদালত স্বাধীনভাবে কাজ করছেন।
নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই— উল্লেখ করে তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: