রাজনীতি

নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা থেকে সরে আসল এরশাদ

ন হুসেইন মুহাম্মদ এরশাদ
ন হুসেইন মুহাম্মদ এরশাদ

আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার ঘোষণা থেকে সরে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন এ সিদ্ধান্তের কথা জানান এরশাদ।

এরআগে এককভাবে নির্বাচন করার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে তিনি বিএনপির সঙ্গে কোনো জোট করবেন না।

তবে মহাজোটের সঙ্গে জোট গঠন করবেন না একক নির্বাচন করবেন সেটা পরিস্থিতি বলে দেবে।

এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে যাক বা না যাক আমরা নির্বাচনে যাব- আমাদের অবস্থান অনেক ভালো। দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

তিনি বলেন, সম্প্রতি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা আওয়ামী লীগের প্রার্থীকে এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে। এ থেকে আমরা বুঝতে পারছি, দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কারণ জাপার ৯ বছরে দেশের মানুষ শান্তিতে ছিল। সে সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল মানুষের নাগালের মধ্যে। আমার আমলে দেশের মানুষ খেয়ে-পরে স্বাচ্ছন্দে ছিল। নিরাপদে ছিল। তাই এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং আগের চেয়ে অনেক ভালো করব। আর সে লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীরাও মাঠে রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ