সরকার নতুন করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ার অব্যাহত রেখে লেভেল-প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সরকার একদিকে গণতন্ত্রের কথা বলছে অন্যদিকে ২০১৪ সালের মতো এবারও রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন চলছে-অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার অযথা হয়রানি করছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: