রাজনীতি

সারাদেশ সফরে আ’লীগের ১৫টিম

সারাদেশ সফরে আ’লীগের ১৫টিম
সারাদেশ সফরে আ’লীগের ১৫টিম

তৃণমূলে দ্বন্দ্ব-কোন্দল নিরসন আর আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা নিয়ে শুক্রবার সারাদেশ সফরে বের হচ্ছে আওয়ামী লীগের ১৫টি টিম।

এ সময় নেতারা বলেন, তৃণমূলের মতভেদ দূর করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের মাঠে নামানোই এ সফরের উদ্দেশ্য। দলে এ মুহূর্তে কিছুটা অস্থিরতা থাকলেও নির্বাচনের আগেই পরিস্থিতি ঠিক হয়ে আসবে।

এ বছরের শেষেই একাদশ জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে বছরের শুরু থেকেই মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভানেত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করবেন।

এর আগে, শুক্রবার থেকেই সারাদেশ সফরে বের হচ্ছে আওয়ামী লীগের ১৫ টি টিম। তৃণমূলে, অভ্যন্তরীন দ্বন্দ্ব-কোন্দল নিরসন করে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত করাই এ সফরের লক্ষ্য।

নেতারা বলছেন, নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সকলে যেন ঐক্যবদ্ধ থাকে, সে বার্তাটা তারা তৃণমূলে পৌঁছাবেন। জনগণের সামনে তুলে ধরবেন, বিএনপি-জামাত জোট শাসনামলের সঙ্গে আওয়ামী লীগ সরকারের তুলনামূলক চিত্র।

প্রথমে জেলা, পরে পর্যায়ক্রমে উপজেলা, প্রয়োজনে ইউনিয়ন পর্যন্ত সফর করবেন কেন্দ্রীয় নেতারা। চার মাসের এ সফর শেষে সারাদেশের সাংগঠনিক চিত্র রিপোর্ট আকারে দেওয়া হবে সভানেত্রী শেখ হাসিনার কাছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ