বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে—বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার মানিকগঞ্জে তৃণমূলে দ্বন্দ্ব-কোন্দল নিরসন ও আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা নিয়ে আওয়ামী লীগের সফরে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, চিহ্নিত খারাপ লোককে আওয়ামী লীগে সদস্যপদ দেয়া যাবে না। আওয়ামী লীগের সদস্য এ সংগ্রহ সারা বছর চলবে।
মানিকগঞ্জে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও প্রতিনিধি সভায় বলেন, আবারো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনার সরকার— আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: