রাজনীতি

খালেদা জিয়ার রায় পূর্বনির্ধারিত: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেন তেন কোনো রায় দেয়া হলে তা মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় প্রেসক্লাবে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

রায় ষোষণার আগেই সরকারের মন্ত্রীদের এ নিয়ে বক্তব্যই প্রমাণ করে খালেদা জিয়ার রায় পূর্বনির্ধারিত— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই তড়িঘড়ি করে রায়ের দিন ধার্য করা হয়েছে।

সম্পূর্ণ মিথ্যাচারের ওপর আওয়ামী লীগ সরকার টিকে আছে বলে সমালোচনা করেন তিনি বলেন, দেশের প্রায় সব খাতই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের ঘোষণার আগেই সরকারের মন্ত্রীরা এ নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন তার সমালোচনাও করেন মির্জা ফখরুল।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার সঠিক রায় প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। কোন অবিবেচনাপ্রসূত রায় মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সরকারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনেরও আহ্বান জানান মির্জা ফখরুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ