রাজনীতি

রাতে জোট নেতাদের সঙ্গে বসছেন খালেদা জিয়া

জোট নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন খালেদা জিয়া
জোট নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষাপটে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে পরামর্শ করতে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়। বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, সকলের অংশগ্রহণে নির্বাচন নষ্ট করার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। বিচারের নামে সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানান তিনি।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে আদালত। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য হয়ে পড়বেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ