রাজনীতি

মাইনাস ওয়ান র্ফমূলা বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে: বিএনপি

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হলে তা কখনোই মেনে নেয়া হবে না বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন।

নেতারা বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রেখে সরকার যে মাইনাস ওয়ান র্ফমূলা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ডিজিটাল আইনের মাধ্যমে সরকার জনগণের বাক স্বাধীনতা হরণের চেষ্টা করছে।

জাতীয় প্রসক্লাবে আয়োজিত এক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দুর্নীতির মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হলে তার পরিণাম ভাল হবে না।

খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে সরকারের মাইনাস ওয়ান ফর্মূলা কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না বলেও জানিয়ে দেন বিএনপির এ জেষ্ঠ্য নেতা।

এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকার ডিজিটাল আইনের মাধ্যমে বাকস্বাধীনতা হরনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ