রাজনীতি

আ’লীগকে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার বিকেলে সিলেটে জেলা আওয়ামী লীগের জনসভায় দলের নেতাকর্মীরা এ আহ্বান জানান।

সুসংগঠিত, আধুনিক আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারো বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার দেশের শতভাগ বিদ্যুত নিশ্চিত করেছে, রাস্তাঘাট উন্নত করেছে।

বাংলাদেশকে বাঁচাতে আগামী নির্বাচনে সুসংহঠিত, সুশৃঙ্খল আধুনিক আওয়ামী লীগ নিয়ে দেশের সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে আবারো বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা সকারের একমাত্র লক্ষ্যমাত্রা জনকল্যাণ— উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বর্তমান সরকার মানুষের মঙ্গলের জন্যই কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জনগণ আওয়ামী লীগকে সেই সুযোগ দেবে।

দেশের মানুষের মঙ্গলের জন্য আবারো নৌকার জয় হবে বলে প্রত্যাশা আবুল মাল আব্দুল মুহিতের।

আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের অগ্রগতি চাইলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। নয়তো বিশ্বখ্যাত দুর্নীতিবাজ নেত্রী খালেদা জিয়া আবারো ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন ধ্বংস করে দেশকে আবারো পেছনে নিয়ে যাবে।

জনগণকে বুঝে-শুনে আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ