রাজনীতি

অনুপ্রবেশকারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হাইকোর্টের সামনে মঙ্গলবার প্রিজন ভ্যান ও পুলিশের ওপর হামলা বিএনপির নয়— অনুপ্রবেশকারীরা এ হামলার সঙ্গে জড়িত দাবি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করছে।

গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলাকারীরা বিএনপির সদস্য নয় বলেও দাবি করে বিএনপির এ মহাসচিব বলেন, বিএনপি ও বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্বাচন থেকে বিরত রাখতে সরকার তাদের নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় নেতাকর্মীদে গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন বলেন, সরকারের এধরনের আচরণ রাজনীতির জন্য অশনিসংকেত।

সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ