রাজনীতি

নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানায় বিএনপি: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাদের হুমকির জবাবে পাল্টাপাল্টি কোনো কর্মসূচিতে যাবে না আওয়ামী লীগ— জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে দুটি ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির কার্যকলাপে মনে হচ্ছে দলটি নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানা করছে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কোনো উস্কানি তারা দেবেন না— তবে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। যে দল বিলাসবহুল হোটেলে কেন্দ্রীয় কমিটির সভা করে তারা দেশের জন্য কি করবে।

এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

কাউন্সিলের প্রায় দু'বছর পর শনিবার প্রথম বসতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ সভা থেকে দলটির আগামী দিনের নানা দিক-নির্দেশনা আসতে পারে। তবে এটিকে খুব একটা পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি আগামী নির্বাচন থেকে সরে যাবার ছুতো খুঁজছে। পুলিশকে গ্রেপ্তারের নামে নিরীহ মানুষ হয়রানি না করতেও নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ