রাজনীতি

সরকার গায়ের জোরে বিচার করছে: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

নিম্ন আদালত সরকারের কব্জায় বলেই বিচারকরা সঠিক রায় দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, কোনো অপরাধ নেই তবু সরকার গায়ের জোরে বিচার করছে। সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সুযোগ দেওয়া হলে প্রশাসন নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে।

আবারো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে যেকোন পরিস্থিতিতে শান্তিপূর্ণ আন্দোলনে নেতাকর্মীদের আহ্বানও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

উদ্বোধনী বক্তব্যের শুরুতেই তিনি অভিযোগ করেন, দেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা নেই বলে একরকম বাধ্য হয়েই হোটেলে সভার আয়োজন করতে হয়েছে।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানিয়ে বেশ কয়েকটা শর্ত তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। নিম্ন আদালত সরকারের পক্ষে থাকায় বিচারকদের সঠিক রায় দেওয়ার সুযোগ নেই বলেও অভিযোগ করেন তিনি।

সরকার প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তবে তাদেরকে সুযোগ দেওয়া হলে তারা ন্যায়ের পক্ষে কাজ করবে বলে জানান খালেদা জিয়া।

গত কয়েকদিনে নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতেই এ জুলুম নির্যাতন।

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলের জন্য ক্ষতিকর কিছু না করতেও সর্তক করে দেন তিনি।

প্রায় সোয়া এক ঘন্টার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন দেশের ক্রান্তিকালে জাতীয় ঐক্যের আহ্বানও জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ