রাজনীতি

ধর-পাকড়ের মধ্যেই বিএনপির বৈঠক অনুষ্ঠিত

বিএনপির বৈঠক অনুষ্ঠিত
বিএনপির বৈঠক অনুষ্ঠিত

ধর-পাকড়ের মধ্যেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভাচলাকালীন সময়েও বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে সভায় উপস্থিত নেতাকর্মীরা, গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করে বলেন, বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে যেকোন আন্দোলনে নেতারা মাঠে থাকতে চান।

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের প্রায় দুই বছর পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে নির্বাহী কমিটির সদস্যদের এটিই প্রথম বৈঠক।

উদ্বোধনী অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে বাইরে রাখতে সরকার নানা ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল।

লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একটি ভিডিও বক্তৃতাও সভায় দেখানো হয়।

রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরো সুদৃঢ় করতে দৃঢ় প্রত্যয়ের কথা জানান সভায় আসা নেতা-কর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের নির্দেশনায় যেকোন আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ