রাজনীতি

সিলেটে বিএনপি চেয়ারপারসন

খালেদা জিয়া
খালেদা জিয়া

সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য এ সফরে যান জানান দলের নেতারা।

সোমবার সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা হন তিনি।

খালেদার জিয়ার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা। আগে থেকে দলের কিছু নেতা সিলেটে পৌঁছান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণার জন্য নয় বিএনপি চেয়ারপারসন সিলেটে যান হযরত শাহজালাল (র.) এবং শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য।

তিনি বলেন, একবছর আগে নির্বাচনী প্রচারণার অর্থ হয় না— এখনো তো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তবে কোনো দল চাইলে তারা নির্বাচনী প্রচারণা করতে পারে এটা তাদের বিষয়।

চেয়ারপারসন কোনো নির্বাচনী প্রচারণা কিংবা রাজনৈতিক প্রচারণায় যাচ্ছেন না— সেহেতু তার নিরাপত্তার দায়িত্ব সরকারের বলেন তিনি।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

এ রায়কে ঘিরে সম্প্রতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ঠিক হয় তিনি সিলেট যাবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ