আগামী ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে সরকার বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করে ভীতিকর পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, গত কয়েকদিনে ঢাকাসসহ সারাদেশ থেকে পাঁচশো'রও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, প্রশাসনকে সরকার অবৈধভাবে ব্যবহার করছে।
এসময় বিএনপি চেয়ারপারসন আজ সিলেটে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)-র মাজার জিয়ারত করবেন বলেও জানান রিজভী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: