ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ভোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর থেকে মালিবাগের বাসায় ফেরার পথে তাকে তুলে নেয়া হয়েছে। সোহেল কোথায় আছে, কিভাবে আছে কেউ জানে না। কেউ বলছে তাকে মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে, কেউ বলছে তাকে তুলে নেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
রিজভী আরো বলেন, গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরে সঙ্গী ছিলেন হাবিব-উন-নবী খান সোহেল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: