রাজনীতি

খালেদা রায়, পুলিশকে সহযোগিতায় মাঠে সতর্ক অবস্থানে থাকবে আ’লীগ

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে সহযোগিতা করতে মাঠে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে দলের এক যৌথসভা শেষে এ কথা জানান তিনি।

কাদের জানান, ৮ ফেব্রুয়ারি তাদের কোনো কর্মসূচি নেই আর তারা কোনো উস্কানিও দেবেন না।

সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাদের সঙ্গে যৌথসভা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিএনপিকে আওয়ামী লীগ শত্রু নয় প্রতিপক্ষ ভাবে বরং বিএনপিই আওয়ামী লীগকে শত্রু ভাবে।

বৃহস্পতিবার খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির নাশকতা করতে পারে বলে আশঙ্কা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

তিনি জানান, পুলিশকে সহযোগিতা করতে মাঠে থাকবে দলের নেতাকর্মীরা।

এর আগে সকালে এক আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ করেন, রায় ঘোষণা নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ