রাজনীতি

ন্যায়বিচার হলে খালাস পাবো: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

সরকার আদালতকে ব্যবহার করে বিএনপিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় জিয়া এতিমখানা তহবিলে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করে- মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, দেশের বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। ন্যায়বিচার হলে বেকসুর খালাস পাবো।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না— আওয়ামী লীগই প্রকাশ্য সন্ত্রাস করে।

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত—সরকারকে এমন হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটবে না।

এছাড়া দেশের বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে—এ অভিযোগ করে আরো বলেন, সরকার আদালতকে ব্যবহার করে বিএনপিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

এছাড়া রায় বিপক্ষে গেলেও নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের ইঙ্গিত দেন বিএনপি চেয়ারপারসন। সেইসঙ্গে দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে দেশের সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

এদিকে, আগামীকাল (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেবে আদালত। এ মামলার প্রধান আসামি খালেদা জিয়া।

গত শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠকে খালেদা জিয়া দাবি করেন, কোনো অপরাধ না থাকলেও তাকে সাজা দিতে 'গায়ের জোরে' এ রায় দিতে যাচ্ছে সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ