রাজনীতি

খালেদার রায়ের পর বদলে গেছে বিএনপির হিসাব-নিকাশ

খালেদাে রায়
খালেদাে রায়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে বিএনপি কীভাবে চলবে এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে যে নানা আলোচনা আর হিসাব-নিকাশ ছিল বিএনপি নেত্রীর রায় ঘোষণার পর তা বদলে গেছে। আদালত থেকে বের হয়ে দলটির শীর্ষ নেতারা বলেছেন-দলের ভার এখন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর।

দলের সকল নির্দেশনা এখন তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকেই আসবে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

নীতিনির্ধারকরাও বিষয়টি নিয়ে ভাবছেন। বলা হচ্ছে- খালেদা জিয়ার অনুপস্থিতিতে দল চালানোর ভার পড়বে শীর্ষ ৭ নেতার ওপর।

যদিও নেতাদের কেউ কেউ বলছেন- খালেদা জিয়া যেখানেই থাকেন তার নির্দেশেই দল পরিচালিত হবে।

গত কয়েকদিন ধরে সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দুতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিকে যেমন ছিল তেমনি এ নিয়ে প্রশ্নও উঠেছিল খালেদা জিয়ার সাজা হলে দল চালাবে কে?

চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের ভেতর যাতে কোন ভাঙ্গন সৃষ্টি না হয় সেজন্য এক রকম গোপনেই বিএনপির গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়।

বলা হচ্ছিল - খালেদা জিয়ার সাজা পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামসহ দল পরিচালনার দায়িত্ব পড়বে মহাসচিবসহ শীর্ষ ৭ নেতার কাঁধে।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির সভা ডাকাসহ চেয়ারপারসনের অন্যসব ক্ষমতা প্রয়োগ করতে পারেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু তিনিও দেশের বাইরে এবং একই মামলায় দণ্ডিত।

আবার দলের অনেকেই বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন যেখানেই থাকুন সেখান থেকেই দলের সকল সিদ্ধান্ত দেবেন।

এদিকে, রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন করে দলের নেতা-কর্মীদের সর্তক থাকার পাশাপাশি শান্তি পূর্ণ আন্দোলনের নির্দেশও দেন বিএনপি চেয়ারপারসন।

বৃহস্পতিবার আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ার পরই বিএনপির শীর্ষ নেতারা জানান- দলের পরবর্তী কার্যক্রম দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে এ নিয়ে এক প্রশ্নের জবাবেও এই বিষয় নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ