বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী আরো বলেন, প্রধানমন্ত্রীর ফরমায়েসেই বিএনপি চেয়ারপারসনকে সাজা দেয়া হয়েছে।
নির্বাচনী বৈতরণী পার হতেই প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপি অটুট বন্ধনে আছে— নেত্রীর অনুপস্থিতিতে দলে ভাঙন ধরার কোনো সম্ভাবনা নেই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: