বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়লে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
মান্না বলেন, খালেদা জিয়ার মামলার আইনি প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলে তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।
বিএনপি নেত্রীর ২ কোটি টাকা আত্মসাতের মামলার বিচার করতে সরকার আগ্রহ দেখালেও ব্যাংকের লুটপাট হওয়া হাজার কোটির টাকার বিষয়ে তাদের তৎপরতা একেবারেই নেই বলে অভিযোগ করেন তিনি।
নাগরিক ঐক্যের আহবায়ক আরো বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করার জন্যই প্রশ্নপত্র ফাঁসসহ কোনো বিষয়েই যৌক্তিক প্রতিবাদ করা যাচ্ছে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: