কারাগেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার ভাই শামীম এস্কান্দার বোন সেলিনা হোসেন।
শুক্রবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তারা।
সেলিনা ও শামীম ছাড়াও সাক্ষাতে যাওয়া বাকি দুজন হলেন শামীমের স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভি এস্কান্দার। তারা ৪৫-৫০ মিনিটের মতো খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন জানিয়েছে কারাগারের একটি সূত্র।
এর আগে, বেলা ২টা ৫৫ মিনিটে একটি গাড়িযোগে কারাগারের ফটকে আসেন এ চারজন। তখন তাদের পক্ষ থেকে খালেদার সাক্ষাৎ পেতে অনুমতি চাওয়া হয় কারা কর্তৃপক্ষের কাছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, সোয়া ৪টা ওই চারজন অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করেন এবং তার সঙ্গে সাক্ষাত করেছেন।
এদিকে, জামিন আবেদনের জন্য জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত ৬৩২ পৃষ্ঠার অনুলিপি পেতে খালেদা জিয়ার আবেদন কার্যতালিকায়—৩ কার্যদিবসের মধ্যে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবীরা।
গতকাল রাতে ওকালতনামায় সই করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের দায়ে ৩ বারের প্রধানমন্ত্রী খালেজা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।