বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিএনপির আন্দোলন কর্মসূচিতে সমর্থন দিয়েছে এলডিপি।
শনিবার সকালে রাজধানীতে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ এ ঘোষণা দেন।
অলি আহমদ বলেন, বিএনপি নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতেই এ রায় দেয়া হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্রকে আবারো অবরুদ্ধ করা হলো।
তবে খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপিতে নেতৃত্ব সঙ্কট দেখা দেবে না বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: