রাজনীতি

খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

কারাবিধি অমান্য করে খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনিপর ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার সন্ধ্যায় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

রায়ের সার্টিফাইড কপি পেলে তার জামিনের জন্য আবেদন করা হবে— উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, সরকার ডিভিশন দেয়ার যে কথা বলেছে—তা মিথ্যাচার। খালেদা জিয়া শারিরীকভাবে অসুস্থ—এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আদালতে জানানো হবে।

এর আগে দুপুর ২টার দিকে বিএনপিপন্থী ৪ আইনজীবী খালেদা জিয়ার সুচিকিৎসা ও ডিভিশন ব্যবস্থার জন্য একটি আবেদন নিয়ে কারাগারে যান। তবে কারা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার সঙ্গে তাদের দেখা না হওয়ায় আবেদন জমা দিতে পারেননি।

পরে বিকেল ৪টা ২৫ মিনিটে কারা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৫ আইনজীবী কারাগারে প্রবেশ করেন।

আর গতকাল শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেন তার স্বজনরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ