রাজনীতি

তারেককে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণায় মতভেদ

তারেককে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণায় মতভেদ
তারেককে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণায় মতভেদ

তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করায় দলের মধ্যে মতভেদ তৈরি হয়েছে— বিষয়টি ভাল চোখে দেখছেন না একটি অংশ।

নেতারা বলছেন, তড়িঘড়ি করে এই সিদ্ধান্তে খালেদা জিয়ার প্রতি অবজ্ঞার প্রকাশ ঘটেছে। একই সঙ্গে স্থায়ী কমিটি ছাড়া এই ঘোষণা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে উপেক্ষা করা হয়েছে।

তবে অন্য অংশটি বলছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী এটা করা হয়েছে এতে কোন দ্বিমত বা দ্বন্দ্ব তৈরি হবে না।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাচঁ বছরের কারাদন্ড দেয় ঢাকার ৫ম বিশেষ জজ আদালত। ওই দিনই তাকে কারাগারে প্রেরণ করা হয়।

রায় ঘোষণার পর আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের নেতারা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী দলের দায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

আর পরের দিন এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এদিকে, হাওয়া ভবন তৈরি করাসহ দুর্নীতির বিভিন্ন মামলার আসামী হিসেবে রাজনৈতিক ইমেজে খালেদা জিয়ার চেয়ে তারেক রহমান অনেক পিছিয়ে আছেন উল্লেখ করে এত দ্রুত তাকে ভারপ্রাপ্ত করায় বিএনপি চেয়ারপারসনের প্রতি অবজ্ঞার প্রকাশ ঘটেছে বলেও মনে করছেন অনেকে।

তবে বিএনপি নেতাদের একটি অংশ বলছেন- এটা দলের গঠনতন্ত্র অনুযায়ী করা হয়েছে। গত কাউন্সিলে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে দলে কোন ধরনের দ্বন্দ্ব তৈরি করবে না বলেও জানান তারা।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে বলেও মনে করছেন নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ