সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করার ইচ্ছা সরকারের নেই—বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, সাজার কারণে খালেদা জিয়া যদি নির্বাচন না করতে পারেন— তার দায়ভার সরকার নেবে না। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে বিএনপি নিজেরাই দলকে ভাঙার উদ্যোগ নিয়েছে।
এবার নির্বাচনে না গেলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: