রাজনীতি

খালেদা জিয়া ছাড়া নির্বাচন নয়: মির্জা ফখরুল

চলছে বিএনপির অবস্থান কর্মসূচি
চলছে বিএনপির অবস্থান কর্মসূচি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না—বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনকে পরিত্যক্ত কারাগারে রেখে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে— একদিন এর বিচার হবে।

আমাদের এ সংগ্রাম- এ লড়াই দেশনেত্রীকে মুক্ত করে নিয়ে আসার লড়াই—উল্লেখ করে তিনি বলেন, এ লড়াই আমাদের নেতা-কর্মীদের মুক্ত করার লড়াই। এ লড়াই বাংলাদেশের মানুষকে মুক্ত করার লড়াই, গণতন্ত্রকে মুক্ত করার লড়াই।

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, কারাগারে যাওয়ার পর খালেদা জিয়া আরও শক্তিশালী হয়েছেন এবং জাতীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতা হিসেবে পরিণত হয়েছেন। খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া এ দেশের জনগণ আগামী নির্বাচন হতে দেবে না।

এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে দলটির নেতাকর্মীরা।

এছাড়া সারাদেশের জেলা ও মহানগরের জোট সদস্যরা নিজ নিজ সুবিধা মত কর্মসূচি পালন করছে বিএনপির নেতাকর্মীরা।

এদিকে, শুরুতে অবস্থান কর্মসূচির জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল জাতীয় প্রেসক্লাবের সামনে। পরে বিএনপির পক্ষ থেকে গতরাত সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তনের কথা জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ