রাজনীতি

খালেদার মুক্তি

তিন ঘণ্টা আগেই বিএনপির অনশন কর্মসূচি শেষ

অনশনে বিএনপির কর্মীরা
অনশনে বিএনপির কর্মীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বুধবার প্রতীক অনশন ধর্মঘট পালন করেছে দলটির নেতাকর্মীরা।

শান্তিপূর্ণ গণআন্দোলনেই নেত্রী মুক্ত হবেন এমনটাই প্রত্যাশা নেতাদের।

মওদুদ আমদ ও মির্জা আব্বাস বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে দলীয় নেত্রীকে কারাবন্দি রাখা হয়েছে।

তারা আবারো হুঁশিয়ারি দেন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

এদিকে, পুলিশের আপত্তিতে তিন ঘণ্টা আগেই অনশনের কর্মসূচি শেষ করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি শুরু করে বিএনপি। এতে কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ কর্মসূচিতে ২০ দলীয় জোট ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বিএনপির নেতারা অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেত্রীকে আটক করা হয়েছে।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দেন, খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন করতে দেয়া হবে না।

অবিলম্বে বিএনপি নেত্রীর মুক্তি চান তারা।

এদিকে, পুলিশের আপত্তিতে তিন ঘণ্টা আগেই কর্মসূচি শেষ করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টা থেকে দুপুর ১টার মধ্যে এ কর্মসূচি পালিত হয়।

চট্টগ্রামের নাসিমন ভবনে বিএনপির অনশন কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষ হয়— এতে দুইজন আহত হন। বরিশাল অশ্বিনী কুমার হলে প্রতীকী অনশন করেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। লালমনিরহাটে বিএনপির অনশন কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।

এসময় দলীয় সংগীতের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশন করা হয়। বিএনপির অনশন কর্মসূচি পালিত হয়েছে মুন্সীগঞ্জ, রাজবাড়ি, কুড়িগ্রাম, মাগুড়া, গাজীপুর, নোয়াখালী, মেহেরপুর, নেত্রকোণা, জামালপুর, নওগাঁসহ দেশের বিভিন্ন জায়গায়। এসব কর্মসূচিতে দলের চেয়ারপারসনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ