রাজনীতি

ম্যাডামের সঙ্গে দেখা মিলল না আফরোজা আব্বাসের

ম্যাডামের সঙ্গে দেখা মিলল না আফরোজা আব্বাসের
ম্যাডামের সঙ্গে দেখা মিলল না আফরোজা আব্বাসের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে কারা সদরদপ্তর থেকে ফিরে গেছেন মহিলা দল সভাপতি আফরোজা আব্বাসসহ নারী কর্মীরা।

দেখা করার একটি আবেদন নিয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীনের সঙ্গে দেখা করেন তিনি।

ফিরে এসে আফরোজা আব্বাস জানান, ম্যাডামের সঙ্গে দেখা করার অনুমতি পাইনি ফিরে যাচ্ছি।

বৃহস্পতিবার সকালের দিকে নেতাকর্মীসহ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের যান তিনি।

বেলা ১১টায় মহিলা দলের নেত্রীদের নিয়ে কারাগারের প্রধান গেটের দিকে যেতে চাইলে নাজিম উদ্দিন রোডের মাক্কুশা মাজার মোড়ে পুলিশ তাদের থামিয়ে দেয়। কারা সদরের গেট থেকে শুধু সভাপতি আফরোজা আব্বাসকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন- মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হীরা, মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নূর জাহান ইয়াসমিন, নিয়াজ হালিমা আর্লি, শাহানা বেগম, মহিলা দলদল উত্তরের সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সহ-সাধারণ সম্পাদক রোকেয়া চৌধুরী বেবী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ