রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারো ৩ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ১৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ২০ ফেব্রুয়ারি জেলাসদর ও থানা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আগামী নির্বাচনে খালেদা জিয়া এবং বিএনপি যেন অংশ নিতে না পারে সেজন্য সরকার নীলনকশা বাস্তবায়ন করছে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, নীলনকশার অংশ হিসেবে তারা বিএনপিকে কোনো স্পেস দিচ্ছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্নীতির দায়ে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে তার মুক্তির দাবিতে ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান এবং ১৪ ফেব্রুয়ারি ৩ ঘণ্টা অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ