বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আজ-শুক্রবারও কারাগারে দেখা করতে যান মহিলা দলের নেতাকর্মীরা।
জুমার নামাজের পর তারা নেত্রীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তারা দেখা করতে পারেননি।
এসময় তারা কারাগেটে কিছুক্ষণ অবস্থান করেন এবং বিএনপি নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন।
তবে আজ খালেদা জিয়ার আইনজীবীরা কেউ কারাগারে তার সঙ্গে দেখা করতে যাননি।
নারী নেতারা বলেন, রায়ের সত্যায়িত কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে।
গতকালও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে কারা সদরদপ্তর থেকে ফিরে যান মহিলা দল সভাপতি আফরোজা আব্বাসসহ নারী কর্মীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: