রাজনীতি

খালেদা জিয়া ছাড়া নির্বাচন নয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না— বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা।

শনিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত তৃতীয় দফা কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশও ফিরিয়ে আনা হবে।

কারো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে বিএনপি নেত্রীর মুক্তির জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে কোন ধরনের উস্কানিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিএনপি নেত্রীকে মুক্ত করে আনার দৃঢ় প্রত্যয়ও করেন নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ