রাজনীতি

সারাদেশে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি শুরু

সারাদেশে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি
সারাদেশে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি

বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে দলটি। কর্মসূচিতে নেতারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে এই গণস্বাক্ষর একদিন গণ আন্দোলনে পরিণত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম বিএনপি। শনিবার সকালে নগরীর নাসিমন ভবনের সামনে নগর বিএনপির আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার।

এতে বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে এই গণস্বাক্ষর একদিন গণআন্দোলনে পরিণত হবে।

বরিশাল নগরীতে সকালে দলীয় কার্যালয়ের সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এর আগে একই স্থানে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে বিএনপি নেত্রীর মুক্তির দাবি জানানো হয়।

বগুড়া জেলা বিএনপির উদ্যোগে নবাববাড়ি রোডে সকালে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে জেল থেকে মুক্ত করে আনা হবে।

চেয়ারপারসনকে ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না বলে জানান নেতাকর্মীরা।

কুমিল্লায় সকালে জেলা বিএনপির কান্দিরপাড় কার্যালয়ে স্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এতে বিভাগীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দুই দিন জেলার বিভিন্ন ওয়ার্ডে স্বাক্ষর সংগ্রহের কাজ চলবে বলে জানান দলের নেতা-কর্মীরা।

নওগাঁয়ও দুপুরে কেড়ির মোড় দলীয় কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ