রাজনীতি

দেশে আগাম নির্বাচন হতে পারে, আশা এরশাদের

 হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

দেশে আগাম নির্বাচন হতে পারে --এ কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, যখনই নির্বাচন হোক জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুত রয়েছে।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজো কমিটির বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এরশাদ বলেন, বর্তমানে রাজনীতিতে অস্থির অবস্থা বিরাজ করছে তবে আমরা অস্থির নেই, আমরা ভালো আছি। আমাদের ওপর অনেক কিছু নির্ভর করছে। আল্লাহ বারবার সুযোগ দেন না, এবার সুযোগ দিয়েছেন এ সুযোগ কাজে লাগাতে হবে।

এ বৈঠকে অংশ নেন, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর (অব.) খালেদ আক্তার, সুনীল শুভরায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা স উ ম আব্দুস সামাদ, মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, অর্থ সচিব সৈয়দ মোজাফ্ফর আহমদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওহেদ ফারুক, কোষাধ্যক্ষ মুফতি মহিবুল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল হাছানাত, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, সমন্বয়কারী মো. আখতার হোসেন প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ