খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার সকাল এগারোটায় কুমিল্লায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।
পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। লালমনিরহাটের বিডিআর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এসব কর্মসূচিতে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: