রাজনীতি

খালেদা জিয়াকে গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্ত করা হবে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে তীব্র আন্দোলনসহ গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তিসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এদেশে কোনভাবেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে দেয়া হবে না। বিএনপি চেয়ারপারসনকে রাজনীতির বাইরে রাখতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ দলীয় জোট শরীক ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আরেক অনুষ্ঠানে দেশের চলমান সংকটে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরো বলেন, খালেদা জিয়াকে শিগগরিই মুক্তি দেওয়া না হলে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে।

বিএনপি চেয়ারপারসনকে নিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক শিষ্টাচার বর্হিভুত কথা বলছেন বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপির গঠনতন্ত্র এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে কোন কথা না বলতেও সরকারকে হুঁশিয়ার করে দেন দলের মহাসচিব।

এদিকে, আরেক অনুষ্ঠানে সরকারের ইশারাতেই বিএনপি নেত্রীকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিশ দলের শরীক এলডিপির সভাপতি কর্ণেল অলি আহমেদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ