রাজনীতি

খালেদা জিয়ার কারাবরণ রাজনীতির মাঠে অশনি সংকেত

খালেদা জিয়া
খালেদা জিয়া

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় নির্বাচন—নির্বাচনের বছরের শুরুতেই দুর্নীতির দায় মাথায় নিয়ে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় প্রধানকে ছাড়া নির্বাচনে যাবে না- বিএনপি এমন হুঁশিয়ারি দিলেও সরকারের বাইরে থাকা অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে বিএনপি নেত্রীর কারাবরণ রাজনীতির মাঠে অশনিসংকেত বলেও মনে করছেন কেউ কেউ।

সংকট নিরসনে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সবার।

সিলেট হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনানুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শুরু করেছিলেন।

তবে সবকিছু ছাপিয়ে দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের সাজা ও কারাভোগের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। সাজা হওয়ায় খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা কিংবা তাকে ছাড়া বিএনপি আদৌ নির্বাচনে যাবে কিনা সে প্রশ্নও জনমনে।

এসব প্রশ্নের সঙ্গে কোনো কোনো রাজনীতিক একমত। আবার কেউ বলছেন ভিন্ন কথা— এক্ষেত্রে জাতীয় পার্টি বলছে, আগামী নির্বাচনকে সামনে রেখে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। একটি দলের জন্য নির্বাচন বসে থাকবে না বলে অভিমত তার।

নাগরিক ঐক্যের আহহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, দুর্নীতির দায়ে সাজা দিয়ে জনগণের কাছে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে সরকার। তাকে ছাড়া নির্বাচন করা সহজ হবে না।

আবার বাম নেতাদের কারো কারো আশঙ্কা, বিএনপি নেত্রী কারাবন্দী থাকায় দেশের রাজনীতি সংকটের দিকে যাচ্ছে। সংকট নিরসন করে নির্বাচনকে সামনে রেখে দুই রাজনৈতিক জোটের বিকল্প জোট করার ওপর জোর দিলেন তিনি।

তবে সংঘাত নয়, আলোচনার পথ ধরেই সমস্যার সমাধান চান সবাই। এক্ষেত্রে সরকারের দায়িত্বই বেশি বলে তারা মনে করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ