রাজনীতি

আন্দোলনের নামে বিএনপি অশান্তির ক্ষেত্র তৈরি করছে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিএনপি অশান্তির ক্ষেত্র তৈরি করছে— মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির জন্য প্রতিদিন বিএনপির দশ লাখ ভোট কমছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার জন্য দশ লাখ ভোট বাড়ছে। মির্জা ফখরুলের পর মওদুদ আহমদ এখন নতুন জ্যোতিষ হয়েছেন।

শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতারা লাগাতার মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

তিনি অভিযোগ করেন, অতীতে বিএনপি সহিংস কর্মকাণ্ডের কারণে তাদের শান্তিপূর্ণ আন্দোলন জনগণ বিশ্বাস করে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ